1. hello@dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  2. live@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  3. info@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পেশাজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস নাগরিক সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভিন্নধর্মী আয়োজন পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর দুইজনকে মারধর গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দিতে কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন পানির সুব্যবস্থা করতে পাট্রায় টিউবওয়েল বিতরণ করলেন জামায়াত প্রার্থী গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় গুরুত্ব দিলেন কুমারখালীর জামায়াত নেতারা টেস্ট ক্যাটাগরি ভেরিফিকেশন কালীগঞ্জে জমিজমা ও রাস্তা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১০, রাস্তা অবরুদ্ধ,হুমকির গৃহবন্দী অর্ধশতাধিক মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছে ভুক্তভোগী পরিবার

৫০ একর জমিতে জলাবদ্ধতা করে মাছ চাষ, ঝুঁকিতে সড়ক-বিদ্যুতের খুঁটি ও বসতবাড়ি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর ও খানমরিচ গ্রামের মধ্যবর্তী এলাকায় প্রায় ৫০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ চাষ করায় আশপাশের সড়ক, বিদ্যুতের খুঁটি ও বসতবাড়ি নিয়ে দেখা দিয়েছে নতুন করে ঝুঁকি। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকার রাস্তাঘাটের মাটি নরম হয়ে বিভিন্ন স্থানে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, মাছ চাষের জন্য বিস্তীর্ণ এলাকার জমিতে পানি আটকে রাখার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এতে চারপাশের সড়কের মাটি দুর্বল হয়ে পড়ছে। এর মধ্যে ওই সড়ক দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় যেকোনো সময় রাস্তায় ফাটল বা ধস দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।শুধু সড়ক নয়, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে আশপাশের বিদ্যুতের খুঁটিও হেলে পড়ার উপক্রম হয়েছে। কোনো খুঁটি আরও হেলে গেলে বা মাটির ধারণক্ষমতা কমে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পানির চাপ ও রাস্তার মাটি নরম হয়ে যাওয়ায় আশপাশের বসতবাড়িগুলোও ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।এলাকাবাসী বলছেন, মাছ চাষ করা ব্যক্তিগতভাবে কারও ব্যবসায়িক কার্যক্রম হলেও এর কারণে যদি জনসাধারণের রাস্তা, বিদ্যুৎব্যবস্থা, বসতবাড়ি ও মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আনা প্রয়োজন। কারণ ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সড়ক যোগাযোগের দুরবস্থা নিয়ে এর আগেও স্থানীয় সংবাদমাধ্যমে মানুষের দুর্ভোগের বিষয়টি উঠে এসেছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরেজমিন পরিদর্শন করে জলাবদ্ধতার প্রকৃত কারণ নির্ধারণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ সড়ক ও বিদ্যুতের খুঁটি রক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট