1. hello@dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  2. live@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  3. info@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পেশাজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস নাগরিক সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভিন্নধর্মী আয়োজন পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর দুইজনকে মারধর গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দিতে কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন পানির সুব্যবস্থা করতে পাট্রায় টিউবওয়েল বিতরণ করলেন জামায়াত প্রার্থী গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় গুরুত্ব দিলেন কুমারখালীর জামায়াত নেতারা টেস্ট ক্যাটাগরি ভেরিফিকেশন কালীগঞ্জে জমিজমা ও রাস্তা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১০, রাস্তা অবরুদ্ধ,হুমকির গৃহবন্দী অর্ধশতাধিক মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছে ভুক্তভোগী পরিবার

পেশাজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

কুমারখালী পৌর পেশাজীবী ইউনিটের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত সোনাবন্ধু সুপার মার্কেটে স্থানীয় কুমারখালী পৌর যুব বিভাগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধানভাবে পেশাজীবীদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে কুমারখালী-খোকসার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আফজাল হোসেন সভায় বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

পৌর পেশাজীবী ইউনিটের সভাপতি আক্তারুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পেশাজীবী ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুমারখালী উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামসুদ্দিন আহমাদ, কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. গোলাম মোস্তফা, সেক্রেটারি কামাল হোসেন এবং কয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম।

সভায় পেশাজীবী ইউনিটের সদস্যরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে তাদের দেওয়া পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট