1. hello@dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  2. live@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  3. info@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পেশাজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস নাগরিক সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভিন্নধর্মী আয়োজন পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর দুইজনকে মারধর গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দিতে কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন পানির সুব্যবস্থা করতে পাট্রায় টিউবওয়েল বিতরণ করলেন জামায়াত প্রার্থী গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় গুরুত্ব দিলেন কুমারখালীর জামায়াত নেতারা টেস্ট ক্যাটাগরি ভেরিফিকেশন কালীগঞ্জে জমিজমা ও রাস্তা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১০, রাস্তা অবরুদ্ধ,হুমকির গৃহবন্দী অর্ধশতাধিক মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছে ভুক্তভোগী পরিবার

কাপাসিয়ায় প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরি: মারধর ও স্বর্ণালংকার লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক সৌদি প্রবাসীর বসতবাড়িতে জানালার সিধ কেটে ঘরে ঢুকে এক তরুণীকে মারধর ও শ্বাসরোধের চেষ্টা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। গত (২৬ আগস্ট ভোররাত আনুমানিক ৩:৩০ ঘটিকায়) উপজেলার রায়েদ ইউনিয়নের বালুচরা গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী শাহানাজ পারভীন রিয়া (২২) বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বালুচরা গ্রামের সৌদি প্রবাসী মোঃ সাইফুল ইসলামের মেয়ে শাহানাজ পারভীন রিয়া ও তার ছোট ভাই তামীম (৯) রাতের খাবার শেষে মাটির ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোররাত আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৩/৪ জনের একটি সংবদ্ধ দল পার্শ্ববর্তী রুমের জানালা খুলে ভেতরে প্রবেশ করে। রিয়ার রুমে ঢোকার মুহূর্তে তার ঘুম ভেঙে গেলে সে চোরদের বাধা দেয় ও প্রতিবাদ জানায়। এ সময় দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পেটাতে থাকে। একপর্যায়ে তারা রিয়ার গলা চিপে ধরে প্রাণনাশের ভয় দেখায় এবং ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নগদ ২,০০০ টাকা, ১২,০০০ টাকা মূল্যের একটি ‘ভিভো’ স্মার্টফোন এবং রিয়ার গলায় থাকা ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা) ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের চিৎকার-চেঁচামেচিতে রিয়ার চাচা ও আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে মুঠোফোনে স্থানীয় রায়েদ ইউনিয়নের ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, ঘটনাটি আমি শুনেছি। প্রবাসীর বাড়িতে রাতে তরুণীকে মারধর করে মালামাল লুটের বিষয়টিতে আমরা ক্ষুব্ধ এবং ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক এনামুল হক বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট