1. hello@dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  2. live@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  3. info@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পেশাজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস নাগরিক সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভিন্নধর্মী আয়োজন পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর দুইজনকে মারধর গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দিতে কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন পানির সুব্যবস্থা করতে পাট্রায় টিউবওয়েল বিতরণ করলেন জামায়াত প্রার্থী গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় গুরুত্ব দিলেন কুমারখালীর জামায়াত নেতারা টেস্ট ক্যাটাগরি ভেরিফিকেশন কালীগঞ্জে জমিজমা ও রাস্তা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১০, রাস্তা অবরুদ্ধ,হুমকির গৃহবন্দী অর্ধশতাধিক মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছে ভুক্তভোগী পরিবার

গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় গুরুত্ব দিলেন কুমারখালীর জামায়াত নেতারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা শোনার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এনামুল হক, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমাদ এবং কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, নির্বাহী সদস্য ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কুমারখালী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। জামায়াত নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
এ সময় জামায়াত নেতারা বলেন, কুমারখালী জামায়াতে ইসলামী বা দলের কোনো নেতা-কর্মীর কর্মকাণ্ডে ভুল-ত্রুটি ধরা পড়লে নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য প্রমাণসহ সরাসরি দায়িত্বশীল নেতৃবৃন্দকে জানাতে হবে। এতে ভুল বোঝাবুঝি এড়িয়ে সঠিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট