1. hello@dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  2. live@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর : দৈনিক কালের খবর
  3. info@www.dailykalerkhabor.online : দৈনিক কালের খবর :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পেশাজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস নাগরিক সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভিন্নধর্মী আয়োজন পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর দুইজনকে মারধর গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দিতে কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন পানির সুব্যবস্থা করতে পাট্রায় টিউবওয়েল বিতরণ করলেন জামায়াত প্রার্থী

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ

রুবেল আহমেদ বিশেষ প্রতিনিধি

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশী এক নারীর মৃত্যুর কারণে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারেননি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। এ ঘটনায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগেও সতর্ক করার পর পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মহিউদ্দিন ঝাড়ুর দাবি, পারিবারিক কারণে তিনি কর্মসূচিতে যেতে পারেননি। তিনি বলেন, মেয়ের অসুস্থতা ও পাশের বাড়ির এক নারীর মৃত্যুর কারণে বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা যুবদলের কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদরও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহিউদ্দিন ঝাড়ুর মেয়ে অসুস্থ ছিল। পাশাপাশি তাঁর প্রতিবেশী এক নারী মারা যাওয়ায় তিনি জেলা পর্যায়ের কর্মসূচিতে যেতে পারেননি। তবে ছয়টি বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন মহিউদ্দিন ঝাড়ু। ওই বাসে করে শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীরা মৌলভীবাজারের কর্মসূচিতে অংশ নেন।
আব্দুল মুহিত কদর আরও বলেন, কর্মসূচি সফল করতে মহিউদ্দিন ঝাড়ু তাঁদের নিয়ে একাধিক বৈঠক করেছেন। পারিবারিক সমস্যার কারণে শেষ মুহূর্তে তিনি নিজে যেতে পারেননি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রীমঙ্গলে বিএনপির রাজনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। সে সময় উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়ে দলীয় কর্মসূচি পালন করেছেন মহিউদ্দিন ঝাড়ু। বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁকে কারাবাসও করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিজের অনুপস্থিতিকে ভুল স্বীকার করে তিনি আশা প্রকাশ করেন, সংগঠন বিষয়টি পুনর্বিবেচনা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট